কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

মোশারফ হোসেন ॥কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়। কুষ্টিয়া কুমারখালী প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ আগষ্ট)  দুপুরে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম শাহীনের  সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলেন, আমার ভায়ের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। এই নিয়ে কুমারখালী কাউকে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। আমরা সারা বাংলাদেশে ছাত্ররা রাজপথে আছি, কুমারখালী মানুষের জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কোন দোকান পাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত হামলা করতে না পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আমরা আপনাদের এটুকুই বলতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন। এ সময় কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্বতা ঘোষণা করেন। কুমারখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সহ-সভাপতি আবু দাউদ রিপন, সাধারণ সম্পাদক এম এ উল্লাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সদস্য মিজানুর রহমান নয়ন, আরাফাত হোসেন প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গর্বিত যোদ্ধাদের ১০ জন নেতা উপস্থিত ছিলেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।