ফরিদা পারভীনের অবস্থা কিছুটা ভালো, দোয়া চেয়েছে পরিবার

লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী জানান, ‘গতকালের তুলনায় মায়ের অবস্থা একটু ভালো। চিকিৎসকেরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শিমুল চন্দ্র নাথ জানান, ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। চিকিৎসার পর তিনি নিজে নিজে চোখ মেলেছেন, হাত-পা নাড়াচ্ছেন। শারীরিক অবস্থা আরও উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

সংগীতজীবনে দেশাত্মবোধক গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও ফরিদা পারভীন সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন লালনসংগীতে। ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন তিনি।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।