ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদের আহ্বান

মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার অনুরোধ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভাল হবে না। বরং হিতে বিপরীত হতে পারে।

সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিলো অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময়ের মত জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনভাবেই সফল হবে না।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে।
তিনি আরো বলেন, হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দেওয়া লাগে। এবিষয়ে সকল সতর্ক হন, আশপাশের মানুষকে সতর্ক করুন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।