রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর 

ক্রীড়া ডেস্ক ॥ রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর , দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর একে গোল করেই যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। সেইসঙ্গে একের পর এক জয় পাচ্ছে তার দল আল নাসর। এবার রোনালদোর জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। গত বুধবার সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আল নাসর।

 

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর 

 

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

রোনালদোর জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটে রোনালদোর গোলে লিড পায় আল নাসর। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন আল খালিজ গোলরক্ষক। বক্সের কোনায় বল পেয়ে অসাধারণ এক শটে বল জালে জড়ান রোনালদো।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর আবারও গোলের দেখা পায় আল নাসর। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি পায় তারা। সেখান থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন সাদিও মানে। তার করা গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোলের দেখা পায় আল নাসর। নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে ৩৮ গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচের ৮২ মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে ফাইনালে পা রাখে আল নাসর। আগামী ৩১ মে ফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।