ফেনী ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের শাটডাউন, স্থায়ী ক্যাম্পাসের দাবি

স্থায়ী ক্যাম্পাসসহ ১৫ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

সোমবার সকাল থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ‘মেরুদণ্ডহীন প্রশাসন মানি না’, ‘স্থায়ী ক্যাম্পাস মানতে হবে’ ইত্যাদি স্লোগানে মুখরিত ক্যাম্পাস।

দাবির মধ্যে রয়েছে নিজস্ব বাস সার্ভিস, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, লাইব্রেরিতে বই সংযোজন, মুট কোর্ট রুম, ছাত্র সংসদ গঠন, রেজিস্ট্রেশন জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।

শিক্ষার্থী কাজী আল-আমিন বলেন, ‘দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেনি।’

সৈকত হোসেন জানান, ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস না হলে বিশ্ববিদ্যালয় ‘রেড লিস্ট’-এ যেতে পারে।

রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম জানান, নতুন জায়গায় ক্যাম্পাস নির্মাণ প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তিনি শুক্রবার আসবেন।’

গত বছর থেকে দাবি জানালেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।