বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬, ১৬শে বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬, ১৬শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা

জাতীয়

ফেব্রুয়ারিতে নির্বাচন, নাকি বিএনপির জন্য শুধু ‘বিস্কুট দৌড়’?

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন, নাকি বিএনপির জন্য শুধু ‘বিস্কুট দৌড়’?
ছবি: খবরওয়ালা কোলাজ

গত কয়েকদিন ধরে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরাপদ প্রস্থানের বিষয়টি। সংশয় তৈরি হয়েছে পরবর্তী নির্বাচিত সরকার এই সরকারের সব সংস্কারের বৈধতা দেবে কিনা তা নিয়েও ৷ তাই উঠে এসেছে ‘দায়মুক্তি’র প্রসঙ্গ।  

সরকার আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, নাকি বিএনপির জন্য ‘বিস্কুট দৌড়-‘এর আয়োজন করবে- উঠছে এমন প্রশ্নও।

বুধবার (৩০ জুলাই) ঢাকায় আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের তিনটি তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ (এক্সিট পলিসি) নির্ধারিত ছিল বলে তাদের কাজকর্মের বৈধতার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু আগামী সরকার এই সরকারের কাজগুলোর সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা, এই বিষয়ে প্রশ্ন এখনো সামনে রয়ে গেছে। কী কী করে যাচ্ছেন আর আগামী সরকারের জন্য কী কী রেখে যাচ্ছেন, সে বিষয়ে স্বচ্ছ বক্তব্য দিতে হবে।

তিনি আরো বলেন, এই সরকার কী পদ্ধতিতে যাবে, সেটা এখন স্পষ্ট করা জরুরি। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। যেটুকু সময় আছে, এর ভেতর দিয়ে এই সরকার কী অর্জন করে বের হয়ে যেতে চায়, জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে সেটাও বলার সময় এসেছে।

দেবপ্রিয় বলেন, আমার পিসিমা একটা কথা শিখিয়েছেন, যতখানি খেতে পারবে, অতখানি কামড় দিয়ো। যতটুকু চাবাতে পারবে না, অত কিছু মুখে নিয়ো না।

ডেমোক্র্যাসি ডায়াস নামের একটি সংগঠনের আয়োজন করা ওই সেমিনারে রাজনৈতিক নেতারাও অংশ নেন। অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সরকারের দায়মুক্তির বিষয়টিও সামনে আনেন।

ডেমোক্র্যাসি ডায়াস-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সেমিনারে বলেন, ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, ১০ মাসের বেশি যেসব অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয়, তাদের সফলতা তুলনামূলকভাবে কম।

বৃহস্পতিবার আবদুল্লাহ আল মামুন বলেন, আসলে অল্প সংস্কার আর বেশি সংস্কারের যে অস্বচ্ছ কথা, তাই সংকট তৈরি করেছে। আসলে বিশ্বে যেসব অন্তর্বর্তী সরকার সফল হয়েছে, তারা নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে।

এক্সিট প্ল্যান কেমন হতে পারে

সেমিনারে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, নির্বাচনের জন্য প্রেসার তৈরি হচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকারের এখন এক্সিট প্ল্যান দরকার। একটা হতে পারে, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে নির্বাচনের দায়িত্ব দিয়ে চলে যাওয়া। তবে সেটা না-ও হতে পারে। ড. ইউনূসের অধীনে নির্বাচনের সম্ভাবনা বেশি। সেখানেও এক্সিট প্ল্যান লাগবে। লাগবে দায়মুক্তি। কারণ, এই সরকারের অনেক কাজের বৈধতা পরবর্তী সরকার না-ও দিতে পারে। ফলে তার জন্য ভালো হবে তার সরকারে এনসিপিপন্থি যেসব উপদেষ্টা আছে বা বিতর্কিত যেসব উপদেষ্টা আছে, তাদের পদত্যাগ করিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচন করা। সেটা হলে তার জন্য এক্সিট সহজ হবে।

‘তবে নির্বাচন নিয়ে এক ধরনের খেলা আছে। সেই খেলার মাধ্যমে হয়তো সরকার চাইবে ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন না দিতে। তবে যেভাবে চাপ বাড়ছে, তাতে এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে।’  

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে?

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের’ বয়ানে পরিবর্তন হয় বিনএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার লন্ডন বৈঠকের পর।

১৩ জুন ওই বেঠক শেষে যৌথ ঘোষণায় সংস্কার শেষ হওয়া সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হয়। কিন্তু এরপর প্রধান উপদেষ্টা নিজে থেকে নির্বাচনের ব্যাপারে আর কোনো কথা বলেননি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা বলা হয়। নির্বাচন কমিশনও সীমানা নির্ধারণসহ নির্বাচনি প্রস্তুতির কথা জানাচ্ছে। কিন্তু নির্বাচন ঠিক কবে বা নির্বাচনের তফসিল ঠিক কবে হবে, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা নেই।

এক্সিট প্ল্যান ও বিস্কুট দৌড়

রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান মনে করেন, সরকার বিএনপির সঙ্গে বা যারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তাদের সঙ্গে এক ধরনের বিস্কুট দৌড় খেলার চেষ্টা করছে। একবার নির্বাচনের কথা বলছে। আবার চুপ থাকছে।

তার কথায়, তারপরও যদি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করে, তাহলে আর ছয় মাস আছে। ফলে তার এখনই এক্সিট প্ল্যান দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত। আর তার দায়মুক্তি লাগবে। কারণ, সে এরইমধ্যে এমন কিছু কাজ করেছে, যার জন্য দায়মুক্তির প্রয়োজন পড়বে। সংবিধানও লংঘন করেছে। যেমন, সংসদ ভাঙার তিন মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। কিন্তু সরকার তা করেনি। তার মেয়াদ তো সাংবিধানিক না। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং উপদেষ্টারা মন্ত্রীর ক্ষমতা ও সুবিধা নিচ্ছে। তারা কোন আইনে নিচ্ছে? এগুলো নিয়ে তো পরে প্রশ্ন উঠবে।

তার কথা, এই সরকার কিন্তু তাদের দায় মুক্তি বা বৈধতা নিয়ে একটা অধ্যাদেশ আগেই জারি করতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি সেই অধ্যাদেশে সই না করায় সেটা আর হয়নি।

তিনি বলেন, আমার মনে হয়, এখন সরকারের মধ্যে একটা সরকার আছে। তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। সরকারের বাইরেও কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থে নির্বাচন পেছাতে চায়। ফলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, তার মধ্যে বিএনপির জন্য বিস্কুট দৌড়ের খেলা থাকতেও পারে।  

আর সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকার যে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে, এটা কিন্তু বিএনপিকে এখনো স্পষ্ট করে বলেনি। বিএনপিকে আশ্বস্ত করার জন্য লন্ডন বৈঠকে শর্ত সাপেক্ষে নির্বাচনের কথা বলা হয়েছে। আমার মনে হয়, সরকার বিএনপিকে টেনশনে রাখতে চায়। তারা বিএনপিকে কিছু বলে, আবার চুপ থাকে। বিএপিকে দাবা খেলার মতো ওয়েটিং মুভ-এর চাল দেয়। কি প্রতিক্রিয়া হয় তা দেখে। আবার কিছু লোক বলে, সরকার চায় বিএনপি একটি ভুল করুক। তারা তার সুবিধা নেবে। আমার মনে হয় এটা সরকারের বিএনপির সঙ্গে একটা খেলা।

‘আর বিএনপিও মনে করছে তারা নির্বাচনের জন্য চরম কিছু করলে হয়তো তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে। সাধারণ মানুষ মনে করবে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। সেই সুযোগ নিচ্ছে সরকারের ভিতরের একটি অংশ এবং তাদের বাইরের সহযোগী রাজনৈতিক শক্তিগুলো।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিস্কুট দৌড়ের কথা শুনে হেসে বলেন, রাজনীতি কোনো খেলা নয়। কারো ভিতরে ওই ইচ্ছা থাকতে পারে। তবে বিএনপি দেশে শান্তিপূর্ণ অবস্থা চায়। কোনো অস্থিরতা চায় না। ফলে বিএনপি শান্তিপূর্ণভাবে তার অবস্থান প্রকাশ করছে। প্রধান উপদেষ্টার কথায় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আস্থা রাখছে। তবে সেটা না হলে বিএনপি  দেশের মানুষের স্বার্থে যা যা করার সব কিছু করবে।’

তার কথা, একটি শক্তি, যারা সরকারের ভিতরে আছে, বাইরেও আছে, তারা নানা খেলা খেলছে। কিন্তু সরকারের এখন এক্সিট প্ল্যান ঘোঘণার সময় এসেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষ হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যদিও বিএনপি স্ট্রং নোট অব ডিসেন্ট দিয়ছে। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ সই হতে পারে। সংবিধান সংস্কারের ব্যাপারে ২০টি পয়েন্টের মধ্যে ১৪-১৫টি পয়েন্টে ঐকমত্য হয়েছে। এরপর তো নির্বাচন ছাড়া কোনা কাজ নাই এই সরকারের। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরও নির্বাচনের বিরুদ্ধে ভিতরে বাইরে নানা উসকানি আছে।

তার কথা, সরকারের এখন পুরোমাত্রায় নির্বাচনের দিকে যাওয়া উচিত। না হলে সংকাটময় পরিস্থিতি হবে। আর এই সরকারের এক্সিট প্ল্যানও ঘোষনা করা দরকার। দায়মুক্তির ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঠিক করবে।  

তথ্যসূত্র: ডয়চে ভেলে  

খবরওয়ালা/এমএজেড