মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

অন্যান্য

বই লেখেন পুলিশের বড় কর্তারা, আর কিনতে বাধ্য অধস্তনেরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বই লেখেন পুলিশের বড় কর্তারা, আর কিনতে বাধ্য অধস্তনেরা

পুলিশ বাহিনীতে চাকরির সুবাদে অর্জিত অভিজ্ঞতা থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্ত, আইনকানুন, নিয়মনীতি ও প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বই লিখছেন। এসব বই শত শত কপি বিক্রিও হচ্ছে, তবে এর প্রধান ক্রেতা হচ্ছেন অধস্তন পুলিশ সদস্যরা। অভিযোগ রয়েছে, অনেক সময় ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করতে বা তাদের চাপে পড়েই এসব বই কিনতে বাধ্য হন তারা। অনেক ক্ষেত্রে প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা সরাসরি থানায় গিয়ে এসব বই সরবরাহ করেন।

বই লিখে খ্যাতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম) গোলাম রউফ এবং সম্প্রতি সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন পাওয়া আবদুল কুদ্দুছ চৌধুরী। আজকের পত্রিকার সঙ্গে পৃথক আলোচনায় তারা দাবি করেন যে তাদের লেখা বই পুলিশ বাহিনীর মধ্যে বেশ জনপ্রিয় এবং আগ্রহী পুলিশ সদস্যরা স্বতঃপ্রণোদিত হয়েই তা কেনেন। তারা কাউকে জোর করার বিষয়টি অস্বীকার করেন, তবে প্রকাশনা প্রতিষ্ঠান বা স্থানীয় পর্যায়ে বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে বলে জানান।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই থানার কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুশি রাখতে বা তাদের নির্দেশনা পালনের জন্যই এসব বই কেনার উদ্যোগ নেন। কেউ কেউ বই কিনলেও তা একবারও খুলে দেখেন না, কারণ চাকরির শুরুতে তাদের এসব বই পড়তেই হয়েছে।

পুলিশ স্টাফ কলেজে চাকরির সময় বিভিন্ন আইনবিধি নিয়ে বই লিখেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সম্প্রতি তার লেখা বই কেনার জন্য অধস্তনদের নানাভাবে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তিনি রাজশাহীতে যোগদানের পর থেকে বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের মধ্যে তার বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়। গত জুলাই মাস থেকে বগুড়া জেলা পুলিশে এই বই বিক্রি শুরু হয়।

জানা গেছে, জেলার অনেক পুলিশ সদস্যকে এই কর্মকর্তার বই কিনতে বাধ্য করা হয়েছে। কেউ কেউ টাকা দিয়েছেন, কিন্তু বই নেননি। কোনো কোনো ক্ষেত্রে ওসিরা বই কিনে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কাছে বিক্রি করেছেন। শুধু বগুড়া জেলার ১২টি থানা ও গোয়েন্দা পুলিশের ইউনিটেই কয়েক লাখ টাকার বই বিক্রি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি শাহজাহান বলেন, ‘আমি অনেক আগে থেকেই বই লিখি। পুলিশ সদস্যরা নিজেরাই কিনে পড়েন। কাউকে বাধ্য করার বিষয়ে আমি কিছুই জানি না। যদি কেউ এমন করে থাকে, সেটি আমার জন্য দুঃখজনক। আমি বিষয়টি তদন্ত করে দেখব।’ তিনি আরও জানান, কখনো কখনো প্রকাশনা সংস্থার কর্মীরাও থানায় গিয়ে বই বিক্রির চেষ্টা করেন।

তথ্য অনুযায়ী, ডিআইজির লেখা ১০টি বইয়ের একটি সেটের দাম ৫২০০ টাকা, তবে ছাড় দিয়ে তা ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বইগুলোর মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতন নিরোধ আইন, ভূমি আইন, পুলিশ পদোন্নতি পরীক্ষা গাইড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনভিত্তিক বই। গত ১০ জুলাই থেকে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে বই কেনার ঘোষণা দেওয়া হয় এবং ২৫ জুলাইয়ের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়।

এ বিষয়ে বিভিন্ন থানার কর্মকর্তাদের প্রতিক্রিয়া ভিন্ন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, তার থানায় ৯ সেট বই বিক্রি হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির দাবি করেন, বইগুলো প্রয়োজনীয়, তবে কাউকে কিনতে বাধ্য করা হয়নি; তার থানায় ৬ সেট বই বিক্রি হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, একজন বিক্রেতা এসেছিলেন, কিন্তু বই রাখা হয়নি। তবে ওই থানার কয়েকজন এসআই ও এএসআই জানিয়েছেন, বই পাঠানো হয়েছিল এবং সেগুলো তাদের মধ্যে ভাগাভাগি করে কিনতে হয়েছে।

বগুড়া সদর থানার এক এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের চাকরিতে বই কিনতে বাধ্য করার ঘটনা নতুন নয়। সারদা পুলিশ একাডেমিতেও প্রশিক্ষণের সময় বিভিন্ন কর্মকর্তার লেখা বই কিনতে হয়েছিল। এবার চাপ দেওয়া হলে তিনি ফেসবুকে ভুয়া আইডি খুলে বিষয়টি প্রকাশ করবেন বলেও হুমকি দেন।

কাহালু থানায় কয়েকজন বই কিনতে রাজি না হওয়ায় ওসি স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কাছে বই বিক্রি করেছেন বলে অভিযোগ আছে। তবে ওসি নিতাই চন্দ্র সরকার দাবি করেন, কর্মকর্তাদের বাইরে আর কাউকে বই দেওয়া হয়নি। আবার এক থানার এসআই অভিযোগ করেন, তার বিটে সাত হাজার টাকার বই চাপানো হয়েছিল। তিনজন কর্মকর্তা বই না নিয়েই টাকা দিয়েছেন।

ডিআইজির বই বিক্রির সমন্বয় করছেন বলে অভিযোগ রয়েছে বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহারের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্যারের বই কারও কাছে বিক্রি করা হয়নি, সৌজন্য হিসেবে বিতরণ করা হচ্ছে।’

কুদ্দুছ চৌধুরীর ‘আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ’

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাংলা ভাষায় ‘আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ—নবীশ থেকে পেশাদার’ নামের একটি বই লিখেছেন। ২০১৯ সালের বইমেলায় তৎকালীন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতনরা বইটির মোড়ক উন্মোচন করেন। অভিযোগ আছে, সে সময় ডিএমপির নিম্নপদস্থ সদস্যদের বইটি কিনতে বাধ্য করা হয়েছিল।

ওই সময় ডিএমপির গোয়েন্দা বিভাগে কাজ করা এসআই পদমর্যাদার এক সদস্য বলেন, ডিবিতে দায়িত্বে থাকা আব্দুল বাতেন সবাইকে বইটি কেনার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারা সবাই বইটি কিনতে বাধ্য হন।

‘আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ—নবীশ থেকে পেশাদার’ বইটিতে অস্ত্রভীতি, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশের পরিচিতি, প্রশিক্ষণ উপকরণ, নিরাপদ ব্যবহারের নীতি প্রভৃতি বিষয় ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।

জানতে চাইলে ডিআইজি কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বইটা এখনো বহুল পঠিত, ৩৫ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। প্রশিক্ষণে বা কোনো সদস্যের কাছে বাধ্যতামূলক বিক্রি হয়নি; যাঁরা প্রয়োজন মনে করেছেন, তাঁরাই কিনেছেন।’

গোলাম রউফের তদন্তবিষয়ক বই

রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ গোলাম রউফ খান তার বাস্তব অভিজ্ঞতার আলোকে ‘তদন্তের ময়নাতদন্ত’ নামের একটি বই লিখেছেন। এতে ২৩৮টি মামলার তদন্তে পাওয়া ভুলত্রুটি কেস স্টাডি আকারে তুলে ধরা হয়েছে। মূল্য প্রায় ১৪০০ টাকা।

ডিআইজি বলেন, ‘আমার বইয়ের পাঠক মূলত পুলিশ সদস্যরা। প্রকাশনা সংস্থা থেকেই বিক্রি হয়। আমি কাউকে বাধ্য করি না; যাঁরা ভালো মনে করেন, তাঁরাই অন্যদের কিনতে উৎসাহিত করেন।’

সরকারি কর্মকর্তাদের লেখা বই অধস্তনদের দিয়ে কিনিয়ে নেওয়ার অভিযোগ নতুন নয়। এভাবে অর্থ সংগ্রহ করে অনেকেই আয়কর বিবরণীতে অতিরিক্ত আয় দেখান, যা বেতন-ভাতার বাইরে অস্বচ্ছ আয়ের নজির সৃষ্টি করে। এ প্রক্রিয়া কেবল প্রশাসনিক অনিয়ম নয়, বরং সরকারি চাকরির নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক—এমন মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

খবরওয়ালা/টিএসএন