বগুড়ায় ধানখেতে কৃষকের চোখ উপড়ানো, কান কাটা লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে একটি ধানখেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের চোখ উপড়ানো ও কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জানা যায়, নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে ইমদাদুল হক (৩৭) শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম জানিয়েছেন, নিহতের গ্রাম নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ানো এবং ডান কান কাটা ছিল।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।