বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোকসভা করায় আ.লীগ নেতা আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা পালনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগ নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হন। সেখানে শোকসভা আয়োজন ও খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানালে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীনকে আটক করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যান।

রায়পুরা থানার এসআই মোজাম্মেল হক বলেন, ‘১৫ আগস্টের অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।