খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন তাঁর একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন।’

শুক্রবার বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফুল পৌঁছে দেওয়া হয়। এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের কোথাও কেক কাটা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।