বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

মোংলা বন্দরের নিকটে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার দায়ে ১৪ ভারতীয় জেলে ও একটি ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী ওই ভারতীয় ট্রলারসহ জেলেদের আটক করে।

আটক হওয়া ট্রলারটির নাম এফবি পারমিতা। নৌবাহিনী আজ রবিবার সকালে এই ট্রলারসহ জেলেদের নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্ধ্যায় মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় ট্রলারটিতে ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামে বিক্রি করা হবে। এরপর ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশকে হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ‘বেআইনিভাবে দেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। আগামীকাল সোমবার তারা বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকার কাছ থেকে নৌবাহিনী দুইটি ভারতীয় ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী সহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল।

বাংলাদেশের সীমান্তজুড়ে অবৈধ মাছ ধরা ও জলসীমা রক্ষা নিয়ে নৌবাহিনী তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।