বড়শিতে ধরা পড়লো ২৬ কেজির কোরাল, ৩৯ হাজারে বিক্রি

কক্সবাজার টেকনাফ উপজেলায় ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, জেলে মৌলভী মোজাস্বেরের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি ধরে ৩৯ হাজার টাকায় মাছ ব্যবসায়ী ফারুক মাছটি কিনে নেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন। অপরদিকে নাফ নদীর কোরাল ৩০-৪০ কেজি ওজনের হয়। এ নদীর মাছ খুব সুস্বাদু হয়।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।