বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৬

রাজধানীর বনশ্রীতে বাসায় ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে ১৬০ ভরি সোনা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

শনিবার (৮ মার্চ) সকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। ১২ দিন পর ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ৬ জনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।