বন্যার্তদের সহায়তায় এক হাজার টাকা করে দেবে ইবির গাড়ি চালকরা

ইবি প্রতিনিধি ॥ বন্যার্তদের সহায়তায় এক হাজার টাকা করে দেবে ইবির গাড়ি চালকরা। বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের বেতন থেকে এক হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাড়ি চালকরা। গতকাল রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের  গাড়ি চালকদের সংগঠন সহায়ক (টেকনিক্যাল) কর্মচারী সমিতির জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্যার্তদের সহায়তায় এক হাজার টাকা করে দেবে ইবির গাড়ি চালকরা

বন্যার্তদের সহায়তায় এক হাজার টাকা করে দেবে ইবির গাড়ি চালকরা

সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন লাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমিতির সদস্য সংখ্যা ৩৯জন। সকলের চলতি মাসের বেতন থেকে এক হাজার টাকা করে কর্তন করে সমিতির একাউন্টে পাঠানো হবে। পরে সেখান থেকে আরও অতিরিক্ত এক হাজার টাকা যুক্ত করে মোট ৪০ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন তারা। সমিতির একাউন্টে টাকা পাঠনোর প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে হিসাব শাখা বরাবর আবেদনও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এর আগে গত শনিবার নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইবির শিক্ষক ও কর্মকর্তারা। এদিকে জন্মাষ্টমী উদযাপনের অর্থের একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেবে পূজা উদযাপন পরিষদ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তিউদ্যোগে ও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ সহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা করছেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।