খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন ভারতীয় সেনাসহ নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি।
মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে আঘাত হানে আকস্মিক বন্যা। এরপর সেখানকার সেনাক্যাম্পে থাকা ১১ সেনা নিখোঁজ হন।
স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।
ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে।
ক্লাউডব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়।
এ পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/এফএস