বরগুনায় স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো শিক্ষকের

বরগুনার আমতলী উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. খলিলুর রহমান নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া নামক এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান, আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি মোটরসাইকেলে নিজ কর্মস্থল আমতলী উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্য রওনা করেন। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।