বরবাদের ‘আনকাট সেন্সর’চেয়ে শাকিব ভক্তদের মানববন্ধন

আসন্ন ঈদুল ফিতরে শাকিব খানের অভিনীত ‘বরবাদ’সিনেমাটি নিয়ে অপেক্ষায় ভক্তরা। সম্প্রতি ছবির পোস্টার, টিজার ও গান মুক্তির পর  থেকে উন্মাদনা বেড়েছে দর্শকদের মাঝে। এরই মধ্যে জানা গেলো, মুক্তির সনদ পাচ্ছে না ছবিটি।

সিনেমাটি দেখে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাড়পত্র দিবেন তবে বাদ দিতে হবে ছবির গুরুত্বপূর্ণ ১০ মিনিট। এতে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতারা, পাশাপাশি শাকিব ভক্তরাও। ‘বরবাদ’কে আনকাট মুক্তি দিতে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন তারা।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে আজ মঙ্গলবার (২৫ মার্চ) মানববন্ধন করছেন শাকিবভক্তরা। ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছবিটির মুক্তি দাবি জানান। ঈদে মুক্তি দেবেন বলে ছবির প্রযোজক ও পরিচালকও সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন ছবি আটকে রাখা মানে প্রযোজক-পরিচালকের ক্ষতি।

ফেসবুকে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াচ্ছে শাকিবভক্তদের মানববন্ধনের ছবি। সেখানে দেখা গেছে, সার্টিফিকেশন বোর্ডের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে শাকিবভক্তরা। ব্যানারে লেখা, ‘‘এক দফা এক দাবি, ‘বরবাদ’-এর আনকাট সেন্সর দিতে হবে।’

এদিকে গতকাল সোমবার ‘বরবাদ’-এর ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’

বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেছিলেন, ‘ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে আবার সেন্সরে কাটিংটা দেখে সার্টিফিকেট প্রদান করবে।’ কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এই জ্যেষ্ঠ নির্মাতা বলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’

 

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।