বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, আক্রান্ত ১৪৯

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝুমুর বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও বিভাগের বিভিন্ন হাসপাতালে অন্তত ১৪৯ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

নিহত ঝুমুর বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে সাতজন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে সাতজন এবং ভোলায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ জন্য সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।’

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।