বর্তমান বাজারে স্বর্ণের দাম !

টানা কয়েকদিন ধরে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আর কোনো পরিবর্তন আনেনি।

সোমবার (২৪ নভেম্বর) ঘোষিত সর্বশেষ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সমন্বয় অনুযায়ী, দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গহনার ক্ষেত্রে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। এছাড়া গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এদিকে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার এক ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।