বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই

ভারতের কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। মৃত্যুকালে প্রখ্যাত এ কৌতুক অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মারা যান তিনি।

এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসরানি। তিনি তার স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তার শেষকৃত্যে যেন বেশি মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বাইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে।

গোবর্ধন আসরানির ঝুলিতে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।

১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেখানেই সেন্ট জ়েভিয়ার্স স্কলে পড়াশোনা। প্রথাগত শিক্ষার শেষে পরে পুণের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। যাটের দশকের শুরুর দিকে তার বলিউডে প্রবেশ। কেরিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরের দিকে অধিকাংশ ছবিতেই তাকে কৌতুকাভিনেতা হিসেবেই দেখা গেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।