বলিউডের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স: ৫২৭ কোটি টাকা!

বন্ধুত্ব-প্রেম-বিয়ে তারপর কিছুদিন না যেতেই বিচ্ছেদ। বিনোদন জগতে এ যেন এক সাধারণ ঘটনা। হলিউড, বলিউড, টালিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের চিত্র যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। জমকালো পার্টিতে ম্যাচিং পোশাক, কাপল-ফটোশুট, টেলিভিশন প্রোগ্রামে এসে প্রেমের গল্প শোনানো তারকাদের অনেকেরই ক্যামেরার বাইরের জীবন এটা।

তবে মজার ব্যাপার হলো এসব তারকাদের বিয়ের আয়োজনে যেমন কোটি কোটি টাকা ব্যয় হয়। তেমনই আবার বিবাহবিচ্ছেটাও হয় ব্যয়বহুল। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। জানেন কি, এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।

হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

২০১০ সালের ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়, শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন; দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ—কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।

 

তথ্যসূত্র: ডিএনএ

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।