বলিউডে আমিরকে নিষিদ্ধের দাবি, পাশে দাঁড়ালেন সুনীল

এবার মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান ও তার আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ নিষিদ্ধের দাবি উঠেছে। মূলত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সময়মতো প্রতিক্রিয়া না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পালে হাওয়া লাগিয়েছে ২০১৭ সালে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমির খানের তোলা একটি ছবি।সব মিলিয়ে আমির খানের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি ওঠে।

9k= বলিউডে আমিরকে নিষিদ্ধের দাবি, পাশে দাঁড়ালেন সুনীল

যদিও আমির নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার হয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

এ প্রসঙ্গে সুনীল শেঠি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবাই বলিউডের পেছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোথা থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটা সমর্থন করবোই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।’

সুনীল বলেন, ‘মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটাই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠানে গেলে কারও মাথায় থাকে না, কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহংকারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।’

লাল সিং চাড্ডার প্রায় ৩  বছর পর বর্তমানে ‘সিতারে জামিন পার’ ছবিটি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন আমির। কিন্তু এর মধ্যেই তাকে ও তার আসন্ন ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে। পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।