বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে সাইবার হামলা দাবি ভারতীয় হ্যাকারদের

ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ শুক্রবার স্বাধীনতা দিবসের দিন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। 

হ্যাকাররা টেলিগ্রাম চ্যানেলে বাংলাদেশ, পাকিস্তান ও মালয়েশিয়ায় হামলার দায়িত্ব স্বীকার করেছে।

‘সেভেন প্রক্সি’ নামের একটি হ্যাকার দল এনবিআরের ওয়েবসাইটে হামলা চালানোসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগের এনটিসিপি এবং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের সাইটে তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। ‘নাইট হান্টার’ বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলার অভিযোগ করেছে। এছাড়া ‘ট্রোজান ১৩৩৭’ সাভার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে হামলা চালিয়ে দেশের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন বলছেন, সরকারি ওয়েবসাইটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। সাইটগুলোতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আপডেট না হওয়ার কারণে সহজে হ্যাক করা সম্ভব। ওয়েবসাইট নির্মাণে নতুনদের ব্যবহার এবং ওপেন সোর্স টুলসের বেশি ব্যবহারও ঝুঁকির কারণ।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।