বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু আজ

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরায় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক মাস ধরে নেওয়া টাইগারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।

সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুই দলই মাঠে নামতে প্রস্তুত। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার অনুসারে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সিরিজকে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছে, আর নেদারল্যান্ডস দেখছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বৈশ্বিক আসরটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই ডাচরা এই সিরিজকে উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, সিলেটের উইকেট অন্যান্য দেশের উইকেটের মতোই। ডাচ কোচ রায়ান কুকও আত্মবিশ্বাসী যে তার দল বাংলাদেশকে হারাতে পারবে।

দীর্ঘদিন ধরে ফিটনেস ও কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ব্যাটিং নিয়ে কাজ করেছেন। এই প্রস্তুতি কতটা কাজে লাগে, এখন সেটাই দেখার বিষয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।