‘ভণ্ডামি বাদ দেন স‍্যার’— উপদেষ্টা আসিফ নজরুলকে হাসনাত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তার এই প্রতিবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, “ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এই পোস্টে হাসনাত আবদুল্লাহ কড়া ভাষায় মন্তব্য করেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, তারা যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়।

আসিফ নজরুলের প্রতিবাদ অনেকেই সমর্থন করলেও, হাসনাত আবদুল্লাহর মন্তব্যে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই ঘটনাকে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা বলেও উল্লেখ করছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।