বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আবদুল জলিলের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ফেলোশিপের জন্য অভীকের গবেষণা প্রস্তাব ‘বাংলাদেশের চলচ্চিত্রে স্বপ্নদৃশ্য: কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ গৃহীত হয়েছে। গবেষণাটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

অভীক তালুকদার বলেন, চলচ্চিত্র নিয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণার প্রতিও তাঁর গভীর আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে নব্বই দশকের চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। ফিল্ম আর্কাইভের গবেষণার বিষয়টি হবে আরও বিস্তৃত পরিসরের।

তিনি জানান, এ গবেষণায় আলমগীর কবির ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন নির্মাতার পাঁচটি চলচ্চিত্র নিয়ে কাজ করবেন। এসব চলচ্চিত্রের স্বপ্নদৃশ্য, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ চরিত্রগুলোর সম্পৃক্ততা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রে শিল্পমানের ধারা অতীত থেকে বর্তমান পর্যন্ত কতটা বিস্তৃত হয়েছে, সেটিও তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।