বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন বুয়েট উপাচার্য

বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ১৬তম কাউন্সিল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামানকে ফেলো নির্বাচন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রকৌশলবিদ্যায় বুয়েট উপাচার্য এ বি এম বদরুজ্জামানের গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশ ও দেশের বাইরে তাঁর প্রকৌশল ও বৈজ্ঞানিক মেধাকে স্বীকৃতি দেয়। বৈজ্ঞানিক ও প্রকৌশল অনুসন্ধানে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও পরামর্শ কেবল প্রকৌশলবিদ্যাকেই সমৃদ্ধি করেনি, বরং গবেষকদের একটি নতুন প্রজন্মকে জ্ঞান ও আবিষ্কারের সন্ধান শুরু করতে অনুপ্রাণিত করেছে।

১৯৯২ সালে এ বি এম বদরুজ্জামান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল পরিবেশবিজ্ঞান। তিনি আর্সেনিক কটামিনেশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি মডেলিং, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, হেভি মেটাল স্পিসিয়েশন, ট্রান্সপোর্টেশন ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। গ্রাউন্ড ওয়াটারের আর্সেনিক দূষণ ও প্রতিরোধের মডেলের ওপর বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটি প্রদত্ত আইটেক্স গোল্ড মেডেল লাভ করেন। এ ছাড়া বৈজ্ঞানিক জার্নালগুলোয় তাঁর উল্লেখযোগ্যসংখ্যক প্রকাশনা রয়েছে।

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।