বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে লঙ্কানদের বিপক্ষে দুইটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সোমবার (৫ মে) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ শেষ করে সেখান থেকেই সরাসরি শ্রীলঙ্কার বিমান ধরবেন টাইগাররা। ১৩ই জুন শ্রীলঙ্কায় পৌছাবে লিটন-শান্তরা।

১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২ জুলাই। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। পরবর্তীতে হবে টি-টোয়েন্টি সিরিজ।

১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১০ জুলাই, ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 

এর আগে ২০২১ সালে শেষবার যখন বাংলাদেশ শ্রীলঙ্কায় সফর করেছিল, তখন ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ফিরেছিল টাইগাররা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।