ভেড়ামারায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  বাইসাইকেল ও চেক বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ক্ষুদ্র নূ গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তিক চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার চত্বরে ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতা উপজেলা প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তিক চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  বাইসাইকেল ও চেক বিতরণ

ভেড়ামারায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  বাইসাইকেল ও চেক বিতরণ

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী  অফিসার আকাশ কুমার কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার  হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল্লাহ, আহাদ সরকার, সাদ্দাম হোসেন,  প্রমুখ। উল্লেখ্য দশ জন মাধ্যমিক পর্যায়ে ১০ জন ক্ষুদ্র – নৃ গোষ্ঠীর মেয়ে শিক্ষার্থীর মধ্যে ১০ টি বাইসাইকেল ও প্রাথমিক পর্যায়ের ১০ জন কে জন প্রতি ২৫ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ১০ জন কে জন প্রতি ৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫ জন কে জন প্রতি ৯৫০০ টাকার  শিক্ষাবৃত্তিক চেক বিতরণ করা হয়।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।