বাউফলে সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্র দল। 

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ওই  কর্মসূচিতে বক্তব্য রাখেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর।

এছাড়াও উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল এবং কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদে পৃথক মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করে। এই দুই কর্মসূচিতেও বক্তারা সাম্যর খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।