বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন ও মহান আল্লাহতায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে এই মানববন্ধন আয়োজন করে ইত্তেফাকুল ওলামা নান্দাইল উপজেলা শাখার নেতা ও তৌহিদী জনতা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহতায়ালার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা অভিযুক্ত বাউল শিল্পীর দ্রুতবিচার আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

মানববন্ধনের সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওলিউল্লাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা শামসুল ইসলাম রহমানী, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা আল আমিন বিন কাসেম, মাওলানা মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

এসময় ইসলামিক দলীয় নেতা, মাদ্রাসার ছাত্র এবং তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।