বাকিতে খাবার না দেওয়ায় হোটেল মালিককে গুলি

গাইবান্ধায় বাকিতে খাবার না দেওয়ায় হোটেল মালিক ওয়াসিম মিয়াকে (২২) গুলি করেছেন এক ভোক্তা। তাকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম (৪০) নামে এক নারীর পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলায় খোদ্দকোমরপুর নাপিতের বাজারে এই ঘটনা ঘটে।

ওয়াসিম ও সেলিনা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার আহতদের বরাত দিয়ে বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে গোলাপ প্রামানিক (৩৫) নামে স্থানীয় এক যুবক ওয়াসিমের দোকানে গিয়ে খাজা বাকিতে চায়। ওয়াসিম বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওয়াসিমের পায়ে গুলি করে গোলাপ। ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা নামে স্থানীয় এক নারীর পায়ে গুলি লাগে। সে সময় স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ পালিয়ে যায়,’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসিফ উর রহমান বলেন, ‘ওয়াসিম ও সেলিনার উরুর মাংসে গুলির চিহ্ন রয়েছে। তবে আমরা কোনো বুলেট পাইনি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, গুলি লেগে একজনের পায়ের মাংস ভেদ করে বের হয়ে গেছে, এবং অন্যজনের পায়ের চামড়াসহ মাংসে ক্ষত হয়েছে। তবে তারা কেউ গুরুতর আহত নন।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।