টাইব্রেকারে সুপার কাপ ছিনিয়ে নিলো পিএসজি

টটেনহাম হটস্পার তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফি জয়ের খুব কাছে ছিল। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা কেবল কয়েক মিনিট দূরে ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ইউরোপা লিগ জয়ী পিএসজি দুইবার গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায়। শেষ পর্যন্ত পেনাল্টি শটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে তুলে নিলো ফরাসি ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি। তবে ৮৪ মিনিট পর্যন্ত তারা দুই গোলে পিছিয়ে ছিল। গত মে মাসে ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানো টটেনহামের দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার সঙ্গে ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু পিএসজির বদলি খেলোয়াড় গনসালো রামোস ৯৪ মিনিটে সমতা ফেরান।

২-২ তে শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ভিতিনহা গোলবারের পাশ দিয়ে বল মারলেও পিএসজির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। টটেনহামের প্রথম গোলদাতা মিকি ফন ডার ভেনের শট রুখে দেন পিএসজি কিপার লুকাস শেভালিয়ের।

মাথিস তেল টটেনহামের হয়ে গোলবারের পাশ দিয়ে বল মারেন। এরপর পেনাল্টি শটে জাল কাঁপান নুনো মেন্দেস, যা জয়ে পিএসজিকে এগিয়ে দেয়।

গত মে মাসে ম্যানইউকে ফাইনালে হারিয়ে ইউরোপা লিগ জয়ের ১৬ দিন পর বরখাস্ত হওয়া স্পার কোচ আঙ্গে পোস্তেকগলুর স্থলাভিষিক্ত হন ফ্রাঙ্ক। এটাই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে দুই গোলে এগিয়ে থেকেও অভিজ্ঞ লুইস এনরিকের কাছে হেরে যান।

ইতালির উদিনেতে ফন ডার ভেন ৩৯ মিনিটে টটেনহামকে এগিয়ে দেন। হাফ টাইমের আগে জোয়াও পালহিনহার প্রচেষ্টা ফিরিয়ে দিলে স্লাইড করে জালে বল ঠেলে দেন তিনি।

পিএসজির নিয়মিত কিপার জিয়ানলুইজি দোনারুম্মা আকস্মিকভাবে বাদ পড়ার কারণে শেভালিয়েরকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়। পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে দুই হাত দিয়ে বল ছুঁলেও তিনি ধরতে পারেননি।

পিএসজি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায়। ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে চমৎকার স্ট্রাইকে লি কাং ইন ব্যবধান কমান। এরপর উসমান দেম্বেলের ক্রসে রামোসের গোলে সমতা ফেরে।

শুট আউটেও টটেনহাম ২-০ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয় তাদের।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।