বাগেরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে

বাগেরহাটে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল শেখ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক। গুরুতর অসুস্থ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফয়সাল শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায়। তিনি ওই শিশুর মায়ের মামাতো ভাই।

শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে ৪ বছর ও ৯ বছর বয়সী দুই মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে মুরগির খাবার কিনতে যান তাদের মা ও মামি। সে সুযোগে ফয়সাল ঘরে প্রবেশ করেন। বাজার থেকে আসতে কত সময় লাগবে, জানতে মোবাইল ফোনে কলও দেন তিনি। শিশুটির মা দ্রুত ফিরে দেখেন, ৯ বছর বয়সী মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছে। দ্রুত স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই থেকে ভুক্তভোগী শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. শামীম হাসান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। আমরা মনে করছি, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, ‘শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের কেউ এখনো অভিযোগ করেননি। তবে অভিযুক্তের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।