বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল: খসরু

বাংলাদেশের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই। যা আছে দেশি-বিদেশি ঋণনির্ভর। এ জন্য এবারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আরো ছোট হওয়া উচিত ছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাজেট নিয়ে আমীর খসরু বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ‘গুণগত দিক থেকে এই বাজেটে কোনো কিছু পরিবর্তন দেখিনি। শুধু সংখ্যার সামান্য….কিন্তু ওই প্রিন্সিপাল তো একই রয়ে গেছে, কাঠামো একই রয়ে গেছে, সুতরাং এটা আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না।’

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ওপর তাঁর প্রত্যাশা সীমিত উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা আছে, সময়ের ব্যাপার আছে। একটা নির্বাচিত সরকারের বাজেটের প্রতি যে অ্যাপ্রোচ…মেয়াদ, এই ব্যবধানগুলো আমাদের বুঝতে হবে।…বিগত সরকার বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সঙ্গে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই।’

রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা থাকা উচিত হলেও সেটি হয়নি উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব আয় যেটা আছে, তার পুরোটাই পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে। দেশের বাইরে ও ভেতর থেকে ঋণ নিতে গেলে এসব প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

আমীর খসরু মাহমুদ জানান, বাজেটের ওপর বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ৪ জুন (বুধবার)। সেদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেট–ভাবনা তুলে ধরা হবে।

 

Z বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল: খসরু

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।