বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি, পরদিন গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের লাশ

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢালারমুখ এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মেহেদি হাসান (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে বাড়ির অদূরে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মেহেদি হাসান এইচএসসি পর্যন্ত পড়াশোনা শেষ করে বেকার ছিলেন। রবিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। কিন্তু রাতভর আর ঘরে ফেরেননি।

সকালে পরিবারের সদস্যরা বাড়ি থেকে প্রায় ১০০ ফুট দূরে একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘গাছের সঙ্গে ঝুলন্ত থাকলেও ওই তরুণের পা-সহ শরীরের একটি অংশ মাটির সঙ্গে লেপ্টে ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি কি আত্মহত্যা, নাকি হত্যার ঘটনা সেটি নিশ্চিত হওয়া যাবে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।