বাবার কবরে ছোট ভাইকে রেখে জসীমের ছেলে বললেন– ‘একসঙ্গে থেকো’

রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রবিবার (২৭ জুলাই) বিকেলে মৃত্যুবরণ করার পর সোমবার সকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাতুলের মৃত্যুর খবরে স্বজন ও সহকর্মীদের পাশাপাশি শোকাহত তার দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। সোমবার সকালে বাবার কবরে ভাইকে সমাহিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তারা।

ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’ বড় ভাই এ কে রাহুল তার ফেসবুক পোস্টে প্রয়াত বাবা ও ভাইয়ের একটি পুরোনো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, শিশু রাতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা জসীম। হাস্যোজ্জ্বল সেই ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘একসঙ্গে থেকো’।

২০১৪ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ওয়ান’ দিয়ে শ্রোতামহলে পরিচিতি পায় ব্যান্ড ‘ওন্ড’। এরপর ২০১৭ সালে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘টু’। ২০২১ সালে প্রকাশিত হয় ইপি ‘এইটিন’। রাতুল ব্যান্ডের বাইরে অন্য সংগীত প্রকল্পেও যুক্ত ছিলেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

চিত্রনায়ক জসীমের তিন সন্তানের মধ্যে রাতুল ছিলেন মেঝ। বড় ভাই এ কে সামী ‘ওন্ড’ ব্যান্ডের ড্রামার, আর ছোট ভাই এ কে রাহুল যুক্ত ছিলেন ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।