খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ই জুলাই ২০২৫, ১০:৪৬ এএম
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে। রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না সাংবাদিকও।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে এমনটি দেখা যায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে আনসার সদস্য ও প্রবেশমুখে সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় দেখা গেছে।
আহতদের ভিড় এবং জনসমাগম সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করেছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউটে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।
কর্তব্যরত আনসার সদস্য জানান,বাড়তি ভিড় ঠেকাতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য