বালুর ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, দুই ভাই নিহত

মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতরা হলেন- একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিল।

এই জেরে আজ শনিবার (৮মার্চ) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার নিহত হন। এছাড়াও আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশসহ (১৮) তিনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।