বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা! সাংবাদিক দেখেই দৌড়

মগবাজারে গোপনে একটি বাসায় কিছু তরুণ-তরুণী সরকারি চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা চলাকালীন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দিগবিদিক দৌড়ে পালাতে শুরু করে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা তাদের এখানে কেন এসেছেন জানতে চাইছেন, তবে তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এক তরুণীকে বলতে শোনা গেছে, “আমরা এখানে পরীক্ষা দিতে এসেছিলাম।” এখানে চাকরির পরীক্ষা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নেটিজেনদের অনেকের মতে, তারা সরকারি চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে থাকেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ কোচিং বা অন্য কোনো পরীক্ষার হলে এভাবে পালানোর কথা নয়। সম্ভবত তারা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে এখানে এসেছিলেন, এজন্যই এভাবে দৌড়ে পালিয়েছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।