বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো আইনজীবীর

কুষ্টিয়ায় শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী দেবোরা খানম সারিকা (৩০)’র মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরের উপজেলা মোড়ে  সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরো দুজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইনজীবী সারিকাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।