বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাধিক ককটেল হামলা

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, বিস্ফোরণে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম, যিনি অল্পের জন্য রক্ষা পান।

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে, এরপর রাত পৌনে ১১টার দিকে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুষ্কৃতকারী চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে মারে এবং পরে দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী এই ঘটনার পর বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক সৃষ্টি করতেই এটি করা হয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।