বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নাটোরে চাঁদাবাজির অভিযোগে লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ (৫০) ও তার দুই ছেলে ফিরোজ (৩০) ও অনিক (২৪)কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটকদের মুক্তির দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) লালপুর থানার সামনের সড়ক ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ রাখে তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোঁকন ও তার দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে তাদের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।

লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে আটকের পর যৌথ বাহিনী রাতে তিনজনকে লালপুর থানায় হস্তান্তর করেছে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।