বিক্রি হবে আওয়ামী লীগের ফেসবুক পেজ !

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর থেকেই  আত্মগোপন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল আছেন তারা। সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি বিক্রির একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে ফেসবুকে।  

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের ছবিসহ বিক্রির দাবিতে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি। ‘ইউটিউব ফানি স্ট্যাটাস’ নামক একটি ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপনটি প্রকাশ পায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে আলোচনা সমালোচনার ঝড়। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।

বিজ্ঞাপনটি পোস্ট করা হয় মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে। পোস্টে বলা হয়েছে, ইমার্জেন্সি এই পেজটি বিক্রি করা হবে।  পোস্টের সঙ্গে পেজের ফলোয়ার সংখ্যাসহ একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ারদেখা যায়।

পোস্টে ওমর ভাই নামের একটি আইডি থেকে ১৪০ রুপি দেয়া হবে বলে কমেন্ট করেন এই ব্যক্তি । অনেকেই দাম জানতে চেয়ে মন্তব্য করেন। 

তবে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি এখনো  সচল। আগের মতোই নিয়মিত পোস্ট করা হচ্ছে পেজটিতে। ধারণা করা যায় মজা করার উদ্দেশ্যে এমন পোস্ট করেছেন ওই ব্যক্তি।

খবরওয়ালা/এফএস

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।