কুমারখালীতে ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় এক মুড়ি বিক্রেতাকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৮ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৪০)। তিনি পান্টি গোলাবাড়ি বাজার এলাকার মোতালেব বিশ্বাসের ছেলে।

কুমারখালীতে ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

কুমারখালীতে ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

তার মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুর রহমান (২৮)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের আলম শেখের ছেলে ও কীটনাশক ব্যবসায়ী। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সরেজমিন গিয়ে দেখা যায়, ঝালমুড়ি বিক্রেতা মেহেদী হাসানের মাথায় সাদা ব্যান্ডস বাঁধা। এসময় তিনি বলেন, ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় কীটনাশক বিক্রেতা আমিনুর তার ৪ থেকে ৫ জন সমর্থক নিয়ে এসে প্রথমে পানির পাত্র জগ ভাঙে ফেলে। তিনি বাঁধা দিলে তারা রড ও কাঠের বাটাম দিয়ে তাকে অতর্কিতভাবে পিটিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

মেহেদীর ভাতিজা আব্দুর রাজাক বলেন, ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় তার চাচাকে ব্যাপক মারপিট করে আহত করা হয়েছে। তিনি থানায় মামলা করবেন। অভিযুক্ত আমিনুর ফোনে বলেন, তিনিসহ আরো চারজন মেহেদীর কাছে ঝালমুড়ি চেয়েছিলেন। কিন্তু মেহেদী ঝালমুড়ি না দিলে তিনি একটা জগ ভাঙেন। পরে উৎসুক জনতার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তবে মেহেদীর মাথা কে ফাঁটিয়েছে তা তিনি জানেন না। তাঁর ভাষ্য, ঘটনার পর তিনি বাজার থেকে চলে আসলে মেহেদীর লোকজন তাঁর দোকানে তালা লাগিয়েছেন। পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. খসরু আলম বলেন, মারামারির ঘটনা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।