বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন।

দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী চিত্রকর।

তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এবং কয়েকশ মানুষ আহত হন। মঙ্গলবার মারা যান আরও দুজন।

বিক্ষোভকারীরা দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।

তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।