বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির মাথায় ঝুলে ছিলেন পল্লী বিদ্যুতের কর্মী

ঢাকার সাভারে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির উপর আটকে পড়া এক পল্লী বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পল্লী বিদ্যুৎ কর্মী মোহাম্মদ হাকিম (৪০) সকালে কাজ করতে গিয়ে খুঁটির ওপরে ওঠেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির ওপরে আটকে পড়েন।

সকাল ১০টা ২০ মিনিটে খবর পেয়ে চামড়া শিল্পনগরী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় তারা আহত অবস্থায় হাকিমকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, একজন পল্লীবিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় বিদ্যুতের খুঁটির উপরে আটকে থাকেন। খবর পেয়ে চামড়া শিল্পনগরী ফায়ার স্টেশন আহত ব্যক্তিকে উদ্ধার করে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।