বিদ্রোহ প্রত্যাহার নারী ফুটবলারদের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অবশেষে প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন সাবিনারা।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেন মাহফুজা আক্তার কিরন। সেখানে তিনি বলেন,  ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল ২৪ তারিখ চলে যাবে, ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে।’

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরনের, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’

এর আগে বিদ্রোহ করা ১৮ ফুটবলাকে ছাড়াই অনুশীলন চালিয়েছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন বাটলার। 

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।
 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।