খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গতবছরের ১-৩৬ জুলাই পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান তিনি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন প্রেস সচিব। গত ১৫ বছরে ঘটে যাওয় বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরাকর। এমন সাংবাদিকতা তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে।’
তিনি বলেন, ‘যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
খবরওয়ালা/জেআর