বিধিনিষেধের মাঝেও আজ আল-আকসায় নামাজ পড়লেন প্রায় লাখো মুসল্লি

দখলদার বাহিনী ইসরায়েলের বিধিনিষেধের মাঝেও রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ পড়তে সেখানে জড়ো হয়েছিলেন বয়োজেষ্ঠ পুরুষ ও নারী মুসল্লিরা। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য।

যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদারররা। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।